এবার বাংলাদেশের সাংবাদিকদের আবেদন প্রত্যাখ্যান করল আইসিসি

প্রথম পাতা » খেলা » এবার বাংলাদেশের সাংবাদিকদের আবেদন প্রত্যাখ্যান করল আইসিসি
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



এবার বাংলাদেশের সাংবাদিকদের আবেদন প্রত্যাখ্যান করল আইসিসি

নিরাপত্তার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে না বাংলাদেশ। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপ কাভার করতে আইসিসিতে আবেদন করেছিলেন যেসব বাংলাদেশি সাংবাদিক, তাঁদের আবেদন প্রত্যাখ্যান করেছে আইসিসি। আজ সন্ধ্যায় পাঠানো ই-মেইলে বাংলাদেশি সাংবাদিকদের প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি।

এবার প্রায় ১০০ জন বাংলাদেশি সাংবাদিক এই মেগা ইভেন্ট কাভার করার জন্য আবেদন করেছিলেন। তবে ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকার কারণ দেখিয়ে আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে। মূলত ভারতে বাংলাদেশের ম্যাচ না থাকার বিষয়টিকেই সামনে আনা হয়েছে।

​এর আগে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। সেই সময় বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি ভারতে বাংলাদেশি সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছিলেন। ধারণা করা হচ্ছে, সেই নিরাপত্তার ইস্যুটিও আইসিসির এমন সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে।

​গণহারে আবেদন প্রত্যাখ্যানের এই ঘটনায় অবাক হয়েছেন দেশের ক্রীড়া সাংবাদিকেরা। সাধারণত বিদেশের মাটিতে সাধারণ দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও বাংলাদেশি সংবাদকর্মীদের সরব উপস্থিতি থাকে। সেখানে প্রতিবেশী দেশে বিশ্বকাপ হওয়া সত্ত্বেও সংবাদ সংগ্রহের সুযোগ না পাওয়াকে নজিরবিহীন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে আইসিসির মিডিয়া বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ৩:১১:০২   ১৮৯ বার পঠিত  




খেলা’র আরও খবর


বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
ফিফার অ্যাকশন শুরু, শাস্তির মুখে আর্জেন্টিনা
সমর্থকদের ভোটে ফিফার ‘সেরা একাদশ’ প্রকাশ, জায়গা পেলেন না ইয়ামাল ও ব্রাজিলিয়ানরা
বিশ্বকাপ ফাইনালে হারের পর মেসি এখন কোথায়, মাঠে ফিরবেন কবে
বিশ্বকাপ জয়ের পরদিনই ফিফা থেকে বড় সুখবর পেল স্পেন
হারের পর আরেক দুঃসংবাদের মুখে আর্জেন্টিনা
বিশ্বকাপে না খেলেও ফিফা থেকে মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ
অবহেলা থেকে অমরত্ব, তোরেসের বিশ্বকাপ জয়ের মহাকাব্য
দিবুর দেয়াল ভেঙে তোরেসের গোলে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ট্রাম্পের উপস্থিতি ঘিরে বিশ্বকাপ ফাইনালে নজিরবিহীন নিরাপত্তা, সব দর্শকের খেলা দেখা নিয়ে সংশয়

Law News24.com News Archive

আর্কাইভ