বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পাকিস্তানের

প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পাকিস্তানের
মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬



বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পাকিস্তানের

বাংলাদেশ ও কাতারের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তান। বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিয়ে এই সহযোগিতা বাড়ানোর কথা জানিয়েছে ইসলামাবাদ। এ খবর দিয়েছে দ্য ন্যাশন।

মঙ্গলবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন। আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের সার্বিক অবস্থা পর্যালোচনা করা হয় বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।

আলোচনার সময় উভয় পক্ষই দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও মতবিনিময় হয়।উভয় পক্ষই অভিন্ন স্বার্থ রক্ষা, আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ ও সংলাপ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলে স্থিতিশীলতা ও সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ ও কাতারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ইসলামাবাদ।

বাংলাদেশ সময়: ৩:১১:৩৯   ১১৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ