জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

প্রথম পাতা » খেলা » জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার পর চট্টগ্রাম নগরের আসকার দীঘির পাড়ের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে তিনি ভোট দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিয়ে আনন্দ প্রকাশ করে তামিম ইকবাল বলেন, জীবনে প্রথমবার ভোট দিলাম। বেশ ভালো লাগছে। এছাড়া ভোটের পরিবেশও ভালো ছিল।

উল্লেখ্য, এবারের নির্বাচনে চট্টগ্রামে মোট ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১৫ জন প্রার্থী। চট্টগ্রামে মোট ভোটার ৬৬ লাখ ৮২ হাজার ৫শ’ ১৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৮৩ হাজার ৮শ’ ৭৪জন। অন্যদিকে, নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৭৩ জন। ভোটারদের মধ্যে হিজড়া আছেন ৭০ জন।

বাংলাদেশ সময়: ১৩:১৮:০১   ২১১ বার পঠিত  




খেলা’র আরও খবর


ফুটবল খেলতে গিয়ে প্রাণ হারাল অষ্টম শ্রেণির ছাত্র জোবায়েদ
ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে পঞ্চম স্থানে মরক্কো
মাতুয়াইলে দেড় একরের নতুন খেলার মাঠ নির্মাণের ঘোষণা
সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান, বাংলাদেশের স্বপ্নভঙ্গ
মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার হার
এবিজি ক্রিকেট স্টেডিয়ামের ভূয়সী প্রশংসা করলেন হাবিবুল বাশার
আর্জেন্টিনার মাটিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে ইন্টার মায়ামি ও রিভার প্লেট
ঢেউয়ের ওপর দাঁড়িয়ে মনে হয়েছিল আকাশে উড়ছি: সার্ফার ফাতেমা আক্তার
ইন্টার মায়ামিতেই থাকছেন মেসি

Law News24.com News Archive

আর্কাইভ