সরাসরি সম্প্রচার হবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জালিয়াতির বিচার

প্রথম পাতা » আন্তর্জাতিক » সরাসরি সম্প্রচার হবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জালিয়াতির বিচার
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



 

---

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জর্জিয়ায় নির্বাচনে কারচুপি মামলার বিচার সরাসরি সম্প্রচার করা হবে। সব শুনানি জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার ফুলটন কাউন্টি কোর্টের ইউটিউব চ্যানেলে সরাসরি পাওয়া যাবে বলে জানিয়েছেন বিচারক স্কট ম্যাকাফি। তবে কবে থেকে এ বিচার কার্যক্রম শুরু হবে তা স্পষ্ট করে জানানো হয়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার শুনানিতে বিচারক স্কট ম্যাকাফি বলেন, ডোনাল্ড ট্রাম্পের জর্জিয়ায় নির্বাচন জালিয়াতির অভিযোগের বিচার সরাসরি সম্প্রচার করা হবে।

বিচারের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। ট্রাম্পের পুনরায় নির্বাচনের বছর হতে পারে। তার বিরুদ্ধে চারটি ফৌজদারি মামলার মধ্যে এটিই প্রথম সরাসরি সম্প্রচার করা হবে।

এই মামলায় আদালতে দায়ের কথা নথিতে নিজেকে নির্দোষ দাবি করেছেন ট্রাম্প। নিজেকে নির্দোষ দাবি করার অর্থ হলো এই অভিযোগের মুখোমুখি হতে আগামী সপ্তাহে আটলান্টার ফুলটন কাউন্টিতে সশরীরে তাকে হাজির হতে হবে না।

ফুলটন কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিস ট্রাম্পের বিরুদ্ধে ১৩টি অপরাধের অভিযোগ এনেছেন। এগুলোর মধ্যে ২০২০ সালের নির্বাচনের পরাজয় এড়াতে কর্মকর্তাদের চাপ প্রয়োগ এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়ের কংগ্রেসে অনুমোদনকে ক্ষুণ্ন করতে ভুয়া ভোটারদের হাজির করার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:০১:৩২   ৩৪৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ভারতের মণিপুরে নাগা-কুকি সংঘর্ষে ৪৮ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
লক্ষ্ণৌতে বারান্দা থেকে পড়ে ক্যাফে ব্যবসায়ীর মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে হত্যা মামলা
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি: পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ
রিয়াদ বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত, নিন্দা জানালেন ট্রাম্প
পানামায় শক্তিশালী ভূমিকম্প: জরুরি অবস্থা ঘোষণা, ক্ষতিগ্রস্ত শত শত ভবন
দিল্লি বিক্ষোভ: আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা
‘আপনিই ভারতের আসল বস’— আম্বানিকে প্রধানমন্ত্রী বলে সম্বোধন মাস্কের
যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি: ইতিহাসের পুনরাবৃত্তির জন্য প্রস্তুত থাকুন
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের দমন-পীড়ন ও ব্যাপক গ্রেপ্তারের অভিযোগ
দিল্লিতে ভোটাধিকার রক্ষার দাবিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বিক্ষোভ

Law News24.com News Archive

আর্কাইভ