হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন ইরান পার্লামেন্টের

প্রথম পাতা » আন্তর্জাতিক » হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন ইরান পার্লামেন্টের
সোমবার, ২৩ জুন ২০২৫



হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন ইরান পার্লামেন্টের

হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। এখন দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল সিদ্ধান্ত দিলেই বিষয়টি চূড়ান্ত হবে। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ খবর দিয়েছে কুয়েত টাইমস ও রয়টার্স। এতে বলা হয়েছে, হরমুজ প্রাণালি দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস বিভিন্ন দেশে যায়। তেল-গ্যাস সরবরাহে এই প্রণালির গুরুত্ব অপরিসীম। ইরান যদি এটি বন্ধ করে দেয় তাহলে বিশ্ব বাজারে তেলের মূল্য লাফিয়ে লাফিয়ে বাড়বে। ইরানের ইসলামী রেভল্যুশনারী গার্ড কর্পসের কমান্ডার ইসমাইল কুরাইশি দেশটির ইয়াং জার্নালিস্ট ক্লাবকে জানিয়েছেন, হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্তের দ্বারপ্রান্তে রয়েছেন তারা। প্রয়োজন হলেই এটি বন্ধ করে দেয়া হবে।

বাংলাদেশ সময়: ৩:২০:৪৩   ২৫৭ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ