ইসরাইলের হামলায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলের হামলায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত
সোমবার, ২৩ জুন ২০২৫



ইসরাইলের হামলায় একদিনে আরও ৫১ ফিলিস্তিনি নিহত

ইরানের পাশাপাশি গাজায় হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে দখলদার ইসরাইল। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় একদিনে ৫১ ফিলিস্তিনি নিহত ও ১০৪ জন আহত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, বিশ মাসের বেশি সময় ধরে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ৫৫ হাজার ৯৫৯ নিহত এবং এক লাখ ৩১ হাজার ২৪২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আল জাজিরার হানি মাহমুদ গাজা থেকে সরাসরি জানান, উপত্যকাটির দক্ষিণাঞ্চলের খান ইউনিসে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইল। এছাড়া গাজার মধ্য ও উত্তরাঞ্চলেও হামলা অব্যাহত রয়েছে। ওই প্রতিবেদন জানিয়েছেন, বেশিরভাগ ফিলিস্তিনি মনে করেন ইরান-ইসরাইল সংঘাতের ফলে তাদের ওপর থেকে বিশ্ববাসীর নজর সরে গেছে। আর এই সুযোগে তাদের ওপর হামলা তীব্র করেছে ইসরাইল।

বাংলাদেশ সময়: ৩:২১:১৪   ২৪৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ