সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব গ্রেফতার

প্রথম পাতা » জাতীয় » সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব গ্রেফতার
সোমবার, ২৩ জুন ২০২৫



সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব গ্রেফতার

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (২২ জুন) রাত দশটার দিকে রাজধানীর মনিপুরীপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম-কমিশনার নাসরুল ইসলাম। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে মুন্সীগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন ফয়সাল বিপ্লব। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পৌর মেয়রের পদ ছেড়েছিলেন। তিনি মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মোহাম্মদ মহিউদ্দিনের বড় ছেলে।

বাংলাদেশ সময়: ৩:১৯:৫৪   ২৪৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করার আহ্বান আইনমন্ত্রীর
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার
সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা

Law News24.com News Archive

আর্কাইভ