সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার

প্রথম পাতা » প্রধান সংবাদ » সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার
সোমবার, ২৩ জুন ২০২৫



সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

তিনি বলেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে উত্তেজিত জনতা আটক করে। নিরাপত্তা বিবেচনায় তাকে দ্রুত পুলিশ হেফাজতে নেওয়া হয়।

তিনি আরও বলেন, নুরুল হুদাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হতে পারে।

উল্লেখ্য, আজ রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বিএনপি।

কে এম নুরুল হুদা বাংলাদেশের ১২তম প্রধান নির্বাচন কমিশনার। তিনি সিইসি থাকাকালে ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে ব্যাপক অভিযোগ ওঠে।

বাংলাদেশ সময়: ৩:১৯:২৭   ২৬৪ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেল চার নতুন সিনেমা
রংপুরের কারুপণ্য লিমিটেডের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি পেল মর্যাদাপূর্ণ রিবা ইন্টারন্যাশনাল প্রাইজ
হিন্দুরা কারও দাসত্ব করেন না, ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করেছেন: মীর শাহে আলম
মাদারীপুরে পুলিশের হাতকড়াসহ দুই আসামি পালানোর অভিযোগ, পরে হস্তান্তর
শনিবার শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস খোলা রাখার নির্দেশনা
সিসামুক্ত বাংলাদেশ গড়তে ২০৩৫ সালের লক্ষ্য, কমাতে হবে শিশুদের ঝুঁকি
দুর্গাপূজায় তৈরি পোশাক কারখানা খোলা, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের ছুটি সমন্বয়ের নির্দেশ
ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে
সহপাঠীর মৃত্যুতে শোকস্তব্ধ চন্দনাইশের জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়

Law News24.com News Archive

আর্কাইভ