ইসরাইলি হামলায় ইরানে ছয় শতাধিক নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলি হামলায় ইরানে ছয় শতাধিক নিহত
বুধবার, ২৫ জুন ২০২৫



ইসরাইলি হামলায় ইরানে ছয় শতাধিক নিহত

ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ছয় শতাধিক ইরানি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানে ১৩ জুন হামলা চালায় ইসরাইল। এতে এখন পর্যন্ত ৬১০ জন নিহত এবং ৫০০০ জন আহত হয়েছেন। ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ রেজা জাফারঘানিকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে শেষ একদিনে সবচেয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছে তেহরান। এ সময়ের মধ্যে অন্তত ১০৭ জন ইরানি প্রাণ হারিয়েছেন বলে জানান ওই মন্ত্রী। এদিকে সোমবার তেহরানের এভিন কারাগারে ইসরাইলি হামলায় এক জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানের এক আইনপ্রণেতাকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।সূত্র: বিবিসি।

বাংলাদেশ সময়: ৭:৫১:৫৪   ২০৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ