৭ বছর পর জনসম্মুখে ভাষণ দিলেন খালেদা জিয়া

প্রথম পাতা » জাতীয় » ৭ বছর পর জনসম্মুখে ভাষণ দিলেন খালেদা জিয়া
বুধবার, ৭ আগস্ট ২০২৪



বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আ.লীগ সরকারের পতনের পর প্রথম সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বুধবার জনসমুদ্রে পরিণত হয় বিএনপির নয়াপল্টন কার্যালের সামনে ও আশপাশে। বিশাল এ জনতার সামনে দীর্ঘ সাত পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারির পর তিনি আর গণমাধ্যমে বা দেশবাসীর সামনে কথা বলার সুযোগ পাননি। দীর্ঘ সময় পর বেগম জিয়ার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দলের নেতাকর্মীসহ দেশবাসী। বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

প্রসঙ্গত, দুই বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা ছয় মাস স্থগিত করে শর্তসাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। এরপর ছয় মাস পরপর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু হয়।

সোমবার বিকালে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়, বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। এরপর মঙ্গলবার নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৬:৪৩   ২৩৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ