স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকা উদ্ধার

প্রথম পাতা » অপরাধ » স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকা উদ্ধার
বুধবার, ৭ আগস্ট ২০২৪



স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকা উদ্ধার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়িতে বস্তাভর্তি টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে ছাত্র-জনতা। বুধবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর উত্তরার হাউসবিল্ডিং এলাকার ঢাকা-ময়মনসিংহ সিগন্যালে আটক করা হয় গাড়িটিকে (ঢাকা মেট্রো-ঘ-১৫-১৫৮১)।

সেখানে সড়কে শৃঙ্খলার দায়িত্ব পালন করা একজন শিক্ষার্থী জানান, গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি। এ সময় গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে নিয়ে যাওয়া হয়।

বিকাল ৪টা ৫০ মিনিটে স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। গাড়ি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছেন। উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে। ওই ব্যক্তি টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন। বস্তায় আড়াই কোটি টাকা ছিল বলে জানিয়েছেন ওই ব্যক্তি।

বাংলাদেশ সময়: ২৩:১১:৪৭   ২৬৯ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ