ফেসবুক ভিডিও দেখে নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী

প্রথম পাতা » প্রযুক্তি » ফেসবুক ভিডিও দেখে নিখোঁজ স্ত্রীকে ফিরে পেলেন স্বামী
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬



মানিকগঞ্জের সিঙ্গাইরে রাস্তার পাশে বসে থাকা এক নারীকে ফেসবুক ভিডিওর মাধ্যমে শনাক্ত করে দীর্ঘ তিন মাস পর ফিরে পেয়েছেন তার স্বামী আলী হোসেন। আলেয়া নামের ওই নারী মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং নিখোঁজ হওয়ার পর সিঙ্গাইরের গোবিন্দল এলাকায় আশ্রয় নিয়েছিলেন। স্থানীয় এক কনটেন্ট ক্রিয়েটর তার অসহায়ত্বের ভিডিও ধারণ করে ফেসবুকে প্রচার করলে তা আলী হোসেনের নজরে আসে। ভিডিওটি দেখেই তিনি স্ত্রীকে চিনতে পারেন এবং দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পারিবারিক সূত্রে জানা গেছে, ২০০১ সালে বিয়ের পর থেকে আলেয়া মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং এর আগেও তিনি কয়েকবার নিখোঁজ হয়েছিলেন। আলী হোসেন ও আলেয়া দম্পতির তিন সন্তান রয়েছে। স্ত্রীকে ফিরে পেয়ে আলী হোসেন স্বস্তি প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৭:৪৯:০৬   ১১৫ বার পঠিত   #  #  #  #  #  #




প্রযুক্তি’র আরও খবর


পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, বিশ্বজুড়ে ব্যবহারকারীদের ভোগান্তি
সাইবার হামলার ক্ষতিপূরণে ৬৩৪ কোটি ডলার বরাদ্দ দিল বাইন্যান্স
পিএইচপিতে নিরাপত্তাত্রুটি পিএইচপিতে নিরাপত্তাত্রুটি: ঝুঁকিতে পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
পিএইচপিতে ত্রুটি পিএইচপি নিরাপত্তা ত্রুটিতে বিশ্বজুড়ে সাইবার ঝুঁকি, বাংলাদেশেও সতর্কবার্তা
সাইবার সতর্কতায় টানা দ্বিতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
পিএইচপি ত্রুটি পিএইচপি নিরাপত্তা ত্রুটি: ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার
সাইবার নিরাপত্তাঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ডাউন
ইন্টারনেট বন্ধ থাকলেও হোয়াটসঅ্যাপে যেভাবে নির্দিষ্ট সময়ে পাঠানো যাবে মেসেজ
চীনের এআই প্রযুক্তি খাতে বড় ধাক্কা, ছয় মাসে স্টার ৫০ সূচক কমেছে ৪০ শতাংশ
ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি

Law News24.com News Archive

আর্কাইভ