পিএইচপি ত্রুটি পিএইচপি নিরাপত্তা ত্রুটি: ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার

প্রথম পাতা » প্রধান সংবাদ » পিএইচপি ত্রুটি পিএইচপি নিরাপত্তা ত্রুটি: ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬



পিএইচপিতে শনাক্ত নিরাপত্তা ত্রুটির পরিপ্রেক্ষিতে সিস্টেমের নিরাপত্তা উন্নয়নে রক্ষণাবেক্ষণ কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ জন্য বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা ডিজিটাল ভূমিসেবার (land.gov.bd) সার্ভার বন্ধ রাখা হয়েছে। এই সময়ে ভূমিসেবার কোনো কার্যক্রম ব্যবহার করা যাবে না।

ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের পর ভূমিসেবার জন্য কোনো ধরনের পেমেন্ট না করতে সবাইকে অনুরোধ করা হয়েছে।

সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্টের ২২ অক্টোবরের জরুরি সাইবার সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে এই নিরাপত্তা উন্নয়নের কাজ করা হচ্ছে। সম্প্রতি ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এর আগে একই নিরাপত্তা ত্রুটির কারণে বাংলাদেশ ব্যাংকের সার্ভারও বন্ধ রাখা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯:০৩:৩৩   ৭ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


পিএইচপি ত্রুটি পিএইচপি নিরাপত্তা ত্রুটি: ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার
গাজীপুরে মাদ্রাসায় শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ দুজন গ্রেপ্তার
অটোরিকশাচালক হাফিজুল হত্যা: রিমান্ড শেষে কারাগারে দীপু মনি
প্রধানমন্ত্রীর বাসের ছবিতে উসকানিমূলক মন্তব্য, গ্রেপ্তার যুবক কারাগারে
দোকানপাট ও শপিং মল বন্ধের সময় এগিয়ে রাত ৮টা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা
মাগুরায় মদ্যপানে দুই যুবকের মৃত্যু
টাঙ্গাইলে প্রতিমা বিসর্জন শেষে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার
সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির অবনতি, নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ ইতালির
প্রথমবার যুক্তরাষ্ট্র সফরে চরমোনাই পীর

Law News24.com News Archive

আর্কাইভ