ভোলার লালমোহনে নারিকেল পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আটক ৪

প্রথম পাতা » সারাদেশ » ভোলার লালমোহনে নারিকেল পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আটক ৪
শুক্রবার, ৮ মে ২০২৬



---

লালমোহন (ভোলা) প্রতিনিধি :  ভোলার লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে নারিকেল পাড়া নিয়ে তুচ্ছ বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. মাসুদ হাওলাদার (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে রেশমা (৩৫)  তার স্বামী ফিরোজ (৪৫) তানভির (২৫) ও আক্তার ৩০- কে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মো. মাসুদ হাওলাদার বাড়িতে না থাকাকালে প্রতিবেশী রেশমা তার স্বামী ফিরোজ, ছেলে সজীব (২২) এবং আরও কয়েকজনকে নিয়ে মাসুদের বাড়ির একটি নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে যান। এ সময় মাসুদের মেয়ে মাসুমা বাধা দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে রেশমা তার হাতে থাকা ধারালো দা দিয়ে মাসুমার ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে মাসুমার হাতে গুরুতর জখম হয়।

এ সময় মাসুদের বোন ফাতেমা বেগম (৭০) এগিয়ে এসে বাধা দিলে তাকেও মারধর করা হয়। হামলায় তার হাত ভেঙে গেছে বলে পরিবারের দাবি।

চিৎকার শুনে প্রতিবেশী মো. শাহিন ঘটনাস্থলে গেলে তাকেও মারধরের শিকার হতে হয়। অভিযোগ রয়েছে, হামলাকারীরা শাহিনকে বেঁধে রেখে নির্যাতন চালায়।

পরবর্তীতে খবর পেয়ে বাজার থেকে বাড়িতে ফিরে আসেন মো. মাসুদ হাওলাদার। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের আরও কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

গুরুতর আহত অবস্থায় মাসুদ হাওলাদারের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।  বরিশাল নেওয়ার পথে ভেদুরিয়া লঞ্চঘাটে  বুধবার রাত ১১. ৩০ মিনিটে তিনি মারা যান।

ঘটনার পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেশমা ও তার স্বামী ফিরোজকে আটক করেছে পুলিশ। এলাকায় উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.অলিউল ইসলাম জানান, এ ঘটনায় ইতিমধ্যে   আমরা ৪ জনকে আটক করেছি  । অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে ।l

বাংলাদেশ সময়: ১৩:০৫:৫১   ১৩ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলার লালমোহনে নারিকেল পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আটক ৪
কিশোরগঞ্জে জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
এবি ব্যাংকের ৪৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় ব্যবসায়ীর ১১ বছরের কারাদণ্ড
স্কুলছাত্রীকে বাঁচাতে বাস উল্টে শিশুসহ আহত ২০
৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নিয়ে আদেশ রোববার
গুরুতর আহত অবস্থায় বুলেট বৈরাগীকে অটোরিকশা থেকে ফেলে দেয় চক্রটি: র‍্যাব
আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর
ভোলা জেলার দৌলতখান উপজেলার সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ভোকেশনাল পরীক্ষা২০২৬ কেন্দ্রে পরীক্ষায় নির্বিঘ্নে নকল করতে সাংবাদিকদের হল পরিদর্শনে বাধা।
রাজবাড়ীতে উৎসবমূখর পরিবেশের মধ্যে দিয়ে শনি মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
অসৌজন্যমূলক আচরণ: আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে সরিয়ে দিলেন প্রধান বিচারপতি

Law News24.com News Archive

আর্কাইভ