জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দক্ষিণ দত্তেরচর গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় রোজিনা আক্তার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত শুক্রবার দুপুরের পর থেকে রোজিনা নিখোঁজ ছিলেন। সোমবার সকালে বাড়ির পাশের সড়কসংলগ্ন ঝোপ থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রোজিনা ওই গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে এবং ইয়াকুব আলীর স্ত্রী। ঘটনার পর পুলিশ মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, জিজ্ঞাসাবাদের শুরুতে সোহান দুর্ঘটনার কথা গোপন করে ছাগলের সঙ্গে ধাক্কা লাগার দাবি করেছিলেন। পরে পুলিশের অনুসন্ধানে সত্যতা বেরিয়ে আসে। এ ঘটনায় নিহত নারীর ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ৮:১৪:১৪ ২৬ বার পঠিত #অপরাধ #গ্রেপ্তার #জামালপুর #বকশীগঞ্জ #সড়ক দুর্ঘটনা #হত্যা মামলা