নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক

প্রথম পাতা » অপরাধ » নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গানগর গ্রামে কামাল উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে পিটুনির পর ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী তানিয়া আক্তার (৩০) ও শাশুড়ি কবরী বেগমকে (৫০) আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

নিহত কামাল উদ্দিন সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চরমাজীর এরশাদ কলোনির মৃত ওহিদুর রহমানের ছেলে।

পারিবারিক কলহের জেরে চার-পাঁচ বছর আগে কামাল উদ্দিন ও তানিয়া আক্তারের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহবিচ্ছেদের পরও কামাল উদ্দিন সাবেক স্ত্রীর বাড়ির আশপাশে ঘোরাফেরা করতেন এবং তানিয়াকে বিরক্ত করতেন। গত শনিবার রাতে তানিয়ার বাবা আমির হোসেনকে (৬০) মারধর করার ঘটনায় তানিয়া ও তাঁর ভাই মোহাম্মদ আকাশ ক্ষুব্ধ হন। গতকাল রাতে আকাশ কর্মস্থল থেকে ফেরার পর তানিয়া, কবরী বেগম ও আকাশ মিলে কামাল উদ্দিনকে খুঁজতে থাকেন। রাত ১০টার দিকে একটি পুকুরপাড়ে ঘুমন্ত অবস্থায় কামাল উদ্দিনকে পেয়ে তাঁরা এলোপাতাড়ি পেটাতে থাকেন। এ সময় মোহাম্মদ ফোরকান নামের আরেক ব্যক্তিও তাঁদের সঙ্গে ছিলেন। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে কামাল উদ্দিনের মাথায়, বুকে, হাতে ও পিঠে আঘাত করা হয়, যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রক্তমাখা বালু ও মুঠোফোন জব্দ করা হয়েছে। তানিয়া আক্তার ও কবরী বেগমকে আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১৭:১৩:১৫   ২ বার পঠিত   #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশের পাশে বসে ধূমপান করলেন স্বামী
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত
আশুলিয়ায় মেডিক্যাল কলেজের জমিতে আড়ত নির্মাণ, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

Law News24.com News Archive

আর্কাইভ