নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০টি ঝুটের গোডাউন ভস্মীভূত

প্রথম পাতা » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০টি ঝুটের গোডাউন ভস্মীভূত
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



নারায়ণগঞ্জের ফতুল্লার বিলাসনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গার্মেন্টসের ঝুট কাপড়ের ৩০টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনের মালিক ইমরান হোসেন, জহির ও সোহেলসহ শ্রমিকেরা জানান, রাতে হঠাৎ একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। মালিকদের দাবি অনুযায়ী, প্রতিটি গোডাউনে পাঁচ থেকে ২০ লাখ টাকার ঝুট কাপড় মজুত ছিল। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ফলে অনেক মালিকের ব্যবসা ও আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও শিবুমার্কেট ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭:১৪:০৩   ২ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


নারীর ক্ষমতায়নে পরিবারকে সম্পৃক্ত করার আহ্বান ববি হাজ্জাজের
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ চাঁদাবাজির মামলায় জামিন নিয়ে বাদীকে হত্যার চেষ্টার অভিযোগ
নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে ৩০টি ঝুটের গোডাউন ভস্মীভূত
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৫৩ জন আটক
গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশের পাশে বসে ধূমপান করলেন স্বামী
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ষড়যন্ত্র ও উসকানিমূলক প্রচারণার অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক

Law News24.com News Archive

আর্কাইভ