রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চারজনকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ আলামতে পাওয়া গেছে। তদন্তকারী কর্মকর্তা ও রংপুর মহানগর ডিবির পরিদর্শক জিন্নাত আলী জানান, ঘটনাস্থল থেকে সংগৃহীত খেজুরের বিচি, শসার টুকরা, বিড়ির শেষাংশ এবং নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় প্যাঁচানো গামছায় আসামিদের ডিএনএ শনাক্ত হয়েছে। ঢাকার সিআইডি ফরেনসিক ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, চুরির উদ্দেশ্যে বাড়ির ছাদে উঠে আসামিরা পরিবারের সদস্যদের একে একে হত্যা করেন। আসামিরা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তদন্ত শেষে আগামী এক মাসের মধ্যে অভিযোগপত্র দাখিল করা হবে। এছাড়া, নিহতদের ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৪৮:৪৯ ৮ বার পঠিত #অপরাধ #ডিএনএ #তদন্ত #রংপুর #সিআইডি #হত্যাকাণ্ড