ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ

প্রথম পাতা » জাতীয় » ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



ময়মনসিংহের ত্রিশালে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, ভবিষ্যতের উন্নয়ন চাহিদা বিবেচনায় নিয়ে এই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে এবং দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা করা হবে। ১১ অক্টোবর ময়মনসিংহ নগরীর সারিন্দা সাবাড়ি রিসোর্টে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ প্রসঙ্গে মন্ত্রী জানান, ভবিষ্যতের চাহিদা পূরণ ও পুরোনো উড়োজাহাজ প্রতিস্থাপনের লক্ষ্যে ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, ২০৩১ সাল থেকে ২০৩৬-৩৭ সাল পর্যন্ত ধাপে ধাপে এসব উড়োজাহাজ সরবরাহ করা হবে। এ ছাড়া মন্ত্রী আন্তর্জাতিক আকাশপথে সরাসরি যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে নিউইয়র্ক, সিডনি, কোরিয়া ও চীনের মতো গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনার কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ৭:০৬:৪৮   ১৪ বার পঠিত   #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ
সাম্প্রদায়িক বিভাজনকারীদের পছন্দ করি না: রাষ্ট্রপতি
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার
সম্ভাবনার বায়ুবিদ্যুতে ধীরগতি
সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী মারা গেছেন
সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত
আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

Law News24.com News Archive

আর্কাইভ