কুমিল্লায় চুরি হওয়া পিকআপ মিললো ফেনীতে, গ্রেপ্তার ২

প্রথম পাতা » অপরাধ » কুমিল্লায় চুরি হওয়া পিকআপ মিললো ফেনীতে, গ্রেপ্তার ২
শনিবার, ২ মে ২০২৬



কুমিল্লায় চুরি হওয়া পিকআপ মিললো ফেনীতে, গ্রেপ্তার ২

কুমিল্লার তিতাসের জিয়ারকান্দি থেকে চুরি হওয়া একটি পিকআপ ফেনী থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরির ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ শনিবার (২ মে) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন, দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের সরকারপুর গ্রামের মৃত মোহাম্মদ সওদাগর মিয়ার ছেলে মো. জুবায়ের হোসেন (২৪) ও একই উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের সিংগুলা গ্রামের আলী হোসেনের ছেলে মো. আল আমিন (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার জিয়ারকান্দি ঈদগা সংলগ্ন রাস্তায় (ঢাকা মেট্রো-ড-১১-২৬৭৪) পিকআপ গাড়িটি পার্কিং করা ছিল। শুক্রবার ভোরে পিকআপটি চুরি হয়। একই দিন সকালে গাড়ির মালিক জিয়ারকান্দি গ্রামের নাঈম হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহযোগিতায় শুক্রবার দিবাগত রাত ৯টায় ফেনীর আমিন বাজার থেকে পিকআপটি উদ্ধার করা হয়। এসময় পিকআপে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়।

তিতাস থানার ওসি মো. মফিজ উদ্দিন জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনাসহ তথ্য-প্রযুক্তির মাধ্যমে ফেনী থেকে দ্রুত সময়ে পিকআপটি উদ্ধার করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত থাকায় দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৪৫   ৪১১ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

Law News24.com News Archive

আর্কাইভ