জুলাইয়ে হত্যা মামলা: তারেক সিদ্দিকীর দুই সহযোগী চার দিনের রিমান্ডে

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » জুলাইয়ে হত্যা মামলা: তারেক সিদ্দিকীর দুই সহযোগী চার দিনের রিমান্ডে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



জুলাইয়ে হত্যা মামলা: তারেক সিদ্দিকীর দুই সহযোগী চার দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিকীর দুই সহযোগীকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ডেপ্রাপ্ত আসামিরা হলেন— মো. মহিদুল ইসলাম (৪২) ও মো. চান মিয়া (৪৬)। তাদের মধ্যে একজন তারিক সিদ্দিকীর ড্রাইভার এবং অন্যজন কেয়ারটেকার।রাষ্ট্র পক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১৯ এপ্রিল মহিদুল ইসলামকে ঠাকুরগাঁও থেকে এবং চান মিয়াকে ঢাকার ভাষানটেক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা এ মামলার এজাহারভুক্ত আসামি শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ঊর্ধ্বতন নেতাদের নির্দেশনা তারিক সিদ্দিকীর মাধ্যমে পেয়ে তা বাস্তবায়নে ভূমিকা রাখতেন।

তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের লক্ষ্যে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন, মারধর ও হত্যাচেষ্টার উদ্দেশ্যে ঢাকার বিভিন্ন এলাকায় আন্দোলনবিরোধী পক্ষের কাছে তারিক সিদ্দিকীর পক্ষ থেকে অর্থ, অস্ত্র ও গোলাবারুদ পৌঁছে দিতেন বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই নিউমার্কেট এলাকার ১ নম্বর গেটের সামনে শান্তিপূর্ণ মিছিলে পরিকল্পিতভাবে দেশীয় ও বিদেশি অস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ ও হামলা চালানো হয়।

এ ঘটনায় আব্দুল ওয়াদুদ (৪৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। তদন্তে বলা হয়েছে, আসামিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলায় সক্রিয় ভূমিকা পালন করেন।

এছাড়া, পলাতক আসামিদের সঙ্গে তাদের যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে বলে তদন্তে জানা গেছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে নির্দেশদাতা, অর্থ ও অস্ত্র সরবরাহকারী এবং ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করছে তদন্ত সংস্থা।

বাংলাদেশ সময়: ১:০১:৩৫   ১১২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন
সালমান এফ রহমানকে এবার আরেক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
মহাখালীতে রেল কর্মকর্তা হত্যা মামলায় ‘প্রেমিকা’ বিউটি রিমান্ডে
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিককে হত্যা, প্রেমিকা ৩ দিনের রিমান্ডে
সাজানো মামলায় ২৭ বছর আদালতে ঘুরছেন ৮ বিএনপি নেতাকর্মী, পরোয়ানার পরও হাজির হননি বাদী
প্রতারণার মামলায় সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন নামঞ্জুর
কাফরুলে যুবদলকর্মী হত্যা: শ্যুটার চঞ্চলের ৩ দিনের রিমান্ড

Law News24.com News Archive

আর্কাইভ