ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ ট্রাম্পের

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ ট্রাম্পের
রবিবার, ১২ এপ্রিল ২০২৬



ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ ট্রাম্পের

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে যেসব জাহাজ কোনো ধরনের টোল দিয়েছে, মার্কিন নৌবাহিনীকে সেই জাহাজগুলোকে আন্তর্জাতিক জলসীমায় সরাসরি আটকের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ রোববার (১২ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান।

বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান কৃত্রিমভাবে সংকট তৈরি করে আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা দিচ্ছে এবং বিশ্বকে চাঁদাবাজির মধ্যে ফেলছে।

তিনি সতর্ক করে আরও বলেন, ইরানকে অবৈধভাবে টোল প্রদানকারী কোনো জাহাজই নিরাপদে চলাচল করতে পারবে না।

তিনি দাবি করেন, কোথাও মাইন পাতা আছে—এমন আশঙ্কা দেখিয়ে ইরান জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করছে, যার ফলে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে স্বাভাবিক প্রবেশ ও প্রস্থান ব্যাহত হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কোনো দেশ এ ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না। তিনি আরও জানান, হরমুজ প্রণালিতে ইরান যে মাইন পেতে থাকতে পারে, তা অপসারণের কার্যক্রমও শুরু করা হবে।

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো ইরানি বাহিনী যুক্তরাষ্ট্র বা শান্তিপূর্ণ জাহাজের ওপর হামলা চালায়, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান ইতোমধ্যেই তাদের সামরিক শক্তির বড় অংশ হারিয়েছে এবং বর্তমান পরিস্থিতির জন্য দেশটির পারমাণবিক কর্মসূচিকেই দায়ী করেন। পাশাপাশি শিগগিরই ইরানের ওপর একটি অবরোধ (ব্লকেড) শুরু হতে যাচ্ছে, যেখানে অন্যান্য দেশও অংশ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সূত্র: আল-জাজিরা

বাংলাদেশ সময়: ২২:১৮:২০   ১৫০ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস
মোংলা বন্দর আধুনিকায়নে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলার ঋণ দেবে চীন
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস

Law News24.com News Archive

আর্কাইভ