ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার

প্রথম পাতা » জাতীয় » ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬



দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভান্ডার নির্দেশিকা, ২০২৬’ অনুযায়ী, হতদরিদ্র, ভূমিহীন, দিনমজুর ও অসচ্ছল নারীপ্রধান পরিবারকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে নির্দিষ্ট আট ধরনের আর্থিক ও পারিবারিক বৈশিষ্ট্য থাকলে কোনো পরিবার এই সুবিধার আওতায় আসবে না।

ফ্যামিলি কার্ডের জন্য অযোগ্য বিবেচিত হবে যে ৮ শ্রেণির পরিবার:

  • নির্ধারিত আয়ের চেয়ে সচ্ছল পরিবার: সরকার নির্ধারিত প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) স্কোরের ঊর্ধ্বসীমা অতিক্রম করা সচ্ছল, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবার।
  • সরকারি চাকরিজীবী পরিবার: পরিবারের মনোনীত নারীপ্রধান সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে নিয়মিত বেতন-ভাতা পেলে অথবা এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী হলে।
  • পেনশনভোগী পরিবার: পরিবারের মনোনীত নারীপ্রধান নিয়মিত সরকারি পেনশন বা অবসরকালীন সুবিধা পেলে (প্রতিবন্ধী সন্তানের জন্য প্রাপ্ত বিশেষ পেনশনের ক্ষেত্রে ব্যতিক্রম প্রযোজ্য)।
  • নির্দিষ্ট সীমার বেশি আর্থিক আমানত: পরিবারের কোনো সদস্যের নামে সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে অথবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৫ লাখ টাকার বেশি স্থায়ী আমানত (এফডিআর) বা সঞ্চয় থাকলে।
  • মোটরযানের মালিক পরিবার: পরিবারের যেকোনো সদস্যের নামে বিআরটিএ নিবন্ধিত তিন বা চার চাকার মোটরযান (ব্যক্তিগত গাড়ি, জিপ, পিকআপ, মাইক্রোবাস, বাস, ট্রাক কিংবা সিএনজিচালিত থ্রি-হুইলার) থাকলে।
  • বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসার লাইসেন্স: পরিবারের কোনো সদস্যের নামে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বাণিজ্যিকভাবে নিবন্ধিত হালনাগাদ লাইসেন্স থাকলে।
  • করযোগ্য আয় থাকা আয়করদাতা: পরিবারের যেকোনো সদস্য নিয়মিত আয়কর প্রদান করলে এবং তার করযোগ্য আয় থাকলে।
  • নির্ধারিত সীমার বেশি জমির মালিক: বসতভিটাসহ পরিবারের মোট আবাদি জমির পরিমাণ ০.৫০ একর বা তার বেশি হলে অথবা অকৃষি বা বাণিজ্যিক জমির বাজারমূল্য ৫ লাখ টাকার বেশি হলে।

এই বৈশিষ্ট্যগুলো থাকলেই কার্ড পাওয়া নিশ্চিত নয়; বরং নির্ধারিত যোগ্যতা, তথ্য যাচাই ও বহির্ভুক্তির শর্ত বিবেচনা করেই চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৭:০৩   ৯ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করার আহ্বান আইনমন্ত্রীর
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার
সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক

Law News24.com News Archive

আর্কাইভ