সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস
সোমবার, ১২ অক্টোবর ২০২৬



মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

দূতাবাস ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং নিজেদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সম্পর্কিত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের স্পর্শকাতর তথ্য প্রকাশ বা শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাসের হটলাইন নম্বরগুলো হলো:

  • শ্রমসংক্রান্ত টোল ফ্রি: ৮০০১০০০১২৫
  • পাসপোর্টসংক্রান্ত টোল ফ্রি: ৮০০১০০০১২৬
  • ডিপ্লোমেটিক উইং: ৮০০১০০০১২৪
  • মৃত্যুসংক্রান্ত হটলাইন: +৯৬৬৫৭০২১২১৮০

এদিকে, হুতিদের হামলার পর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপানসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের জন্য সৌদি আরব ভ্রমণের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।

বাংলাদেশ সময়: ২০:০৭:২৬   ৫ বার পঠিত   #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


মোংলা বন্দর আধুনিকায়নে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলার ঋণ দেবে চীন
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস
রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: আহত কয়েকজন
পারমাণবিক হুমকির কাছে মাথা নত করবে না ভারত
ভারতের মণিপুরে নাগা-কুকি সংঘর্ষে ৪৮ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
লক্ষ্ণৌতে বারান্দা থেকে পড়ে ক্যাফে ব্যবসায়ীর মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে হত্যা মামলা
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি: পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ
রিয়াদ বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত, নিন্দা জানালেন ট্রাম্প
পানামায় শক্তিশালী ভূমিকম্প: জরুরি অবস্থা ঘোষণা, ক্ষতিগ্রস্ত শত শত ভবন
দিল্লি বিক্ষোভ: আটকের পর মুক্তি পেলেন নেহা বোরা

Law News24.com News Archive

আর্কাইভ