মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাস ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং নিজেদের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সম্পর্কিত যেকোনো তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে ফেসবুক, ইউটিউব, এক্সসহ কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের স্পর্শকাতর তথ্য প্রকাশ বা শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য দূতাবাসের হটলাইন নম্বরগুলো হলো:
এদিকে, হুতিদের হামলার পর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপানসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের জন্য সৌদি আরব ভ্রমণের বিষয়ে সতর্কবার্তা জারি করেছে।
বাংলাদেশ সময়: ২০:০৭:২৬ ৯ বার পঠিত #প্রবাসী #বাংলাদেশ দূতাবাস #মধ্যপ্রাচ্য #সতর্কবার্তা #সৌদি আরব