গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত

গাজা উপত্যকায় সংবাদ সংগ্রহের সময় ইসরায়েলি ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল ) গাজা সিটির পশ্চিমে আল-রশিদ উপকূলীয় সড়ক দিয়ে যাতায়াতের সময় তাকে লক্ষ্য করে এই প্রাণঘাতী হামলা চালানো হয়। আল জাজিরা মুবাশারের এই সংবাদদাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, মোহাম্মদ উইশাহ একটি গাড়িতে করে যাওয়ার সময় ইসরাইলি ড্রোন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র সরাসরি গাড়িটিতে আঘাত হানে। এতে গাড়িটিতে মুহূর্তেই আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই হামলার সময় তিনি পেশাগত দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলার অভিযোগ উঠে আসছে। গাজা সরকারের মিডিয়া অফিস জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন। গণমাধ্যমকর্মীদের ওপর এমন ক্রমাগত হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সংবাদপত্রের স্বাধীনতার ওপর বড় আঘাত হিসেবে দেখছে।

সাংবাদিক মোহাম্মদ উইশাহর হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটল যখন গাজার আল-আহলি হাসপাতাল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) যানবাহনেও হামলার খবর পাওয়া গেছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি সামরিক বাহিনীর এই বিধ্বংসী অভিযানে বেসামরিক নাগরিকদের পাশাপাশি সংবাদকর্মী ও স্বাস্থ্যকর্মীদের ক্রমবর্ধমান মৃত্যু বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

বাংলাদেশ সময়: ৫:৫৯:০৬   ১৬৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ