চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫



চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে হাইকোর্টের রায় ৪ ডিসেম্বর

চট্টগ্রাম বন্দর পরিচালনা–সংক্রান্ত মামলায় হাইকোর্ট আগামী ৪ ডিসেম্বর রায় ঘোষণা করবেন।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানকে দিয়ে পরিচালনার বিষয়ে করা চুক্তি নিয়ে দায়ের করা রুলের শুনানি শেষ হওয়ার পর মঙ্গলবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন।

রিট আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সঙ্গে আরও ছিলেন অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ এবং ব্যারিস্টার আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এর আগে, গত ১৩ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান হাইকোর্টকে জানান যে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)–সংক্রান্ত রুলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত টার্মিনালটি কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে না।

আজ নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে চুক্তির বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচিত সরকার যে সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকারও একই সিদ্ধান্ত নিতে পারে।

গত ৩০ জুলাই এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:২১   ১১৩ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
৩৮ মামলার মধ্যে দুটিতে জামিন পেলেন ডা. দীপু মনি
শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলা আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক হাইকোর্টে, শিগগির শুনানি
৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যু, এক কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট
নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ
জামিন পেলেন দীপু মনি, বাকি ৬ মামলার ব্যাপারে রুল জারি
হবিগঞ্জের দুই মামলায় হাইকোর্টে জামিন চাইলেন ব্যারিস্টার সুমন
সুপ্রিম কোর্টের টয়লেট থেকে কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ