হত্যা-গুমসহ শেখ হাসিনার বিরুদ্ধে চারটি মামলা চলমান, সেনা কর্মকর্তাদের মামলার শুনানি ২৩ নভেম্বর

প্রথম পাতা » আদালত সংবাদ » হত্যা-গুমসহ শেখ হাসিনার বিরুদ্ধে চারটি মামলা চলমান, সেনা কর্মকর্তাদের মামলার শুনানি ২৩ নভেম্বর
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫



হত্যা-গুমসহ শেখ হাসিনার বিরুদ্ধে চারটি মামলা চলমান, সেনা কর্মকর্তাদের মামলার শুনানি ২৩ নভেম্বর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, গুমসহ চারটি মামলা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। তিনি জানান, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা দুটি গুমের মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রসিকিউটর তামিম বলেন, “১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা দুটি গুমের মামলার শুনানির নতুন তারিখ ২৩ নভেম্বর ধার্য করা হয়েছে।” এর আগে এ মামলার শুনানির তারিখ ছিল ২০ নভেম্বর।

এ ছাড়া গুমের অপর একটি মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

এদিকে, গত জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ ১২তম দিনের শুনানি চলছে। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে ২০ নম্বর সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:০১:০৩   ১২২ বার পঠিত  




আদালত সংবাদ’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
শিশু ধর্ষণের দায়ে ওসমানের যাবজ্জীবন
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
এবার হত্যাচেষ্টার মামলায় সাবেক উপাচার্য কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ