লালমোহনে বৃদ্ধা আকিমজান হত্যা মামলার মূল অভিযুক্ত সাতক্ষীরা থেকে আটক

প্রথম পাতা » অপরাধ » লালমোহনে বৃদ্ধা আকিমজান হত্যা মামলার মূল অভিযুক্ত সাতক্ষীরা থেকে আটক
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



---

লালমোহন(ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে বৃদ্ধা আমিকজান (৬৫) কে কুপিয়ে হত্যার মামলায় প্রধান আসামি মো. শরীফ (৩০) কে সাতক্ষীরা সদর থেকে গ্রেপ্তার করেছে ‌র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর, র‍্যাব-৮ ও র‍্যাব-৬ এর যৌথ অভিযানে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তাকে ভাদড়া মোড় এলাকা থেকে আটক করে।

‌র‍্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে শরীফ এবং তার সহযোগীরা আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, ১ সেপ্টেম্বর দিবাগত রাতে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের লেঙ্গুটিয়া গ্রামে সৌদী প্রবাসী রফিক ডুবাইয়ের ঘরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল। ঘরে খাবারে নেশাদ্রব্য খাইয়ে রফিকের বাবা তোফাজ্জল ইসলাম ও স্ত্রী তানিয়াকে অজ্ঞান করা হয়। এরপর মা আমিকজানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়, যা অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই সময় ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা এবং ৮ ভরি ৮ আনা স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। পরদিন ভুক্তভোগীর ছেলে মো. জাহাঙ্গীর (৪৬) লালমোহন থানায় হত্যা ও দস্যুতা মামলাটি দায়ের করেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর রিয়াজ নামে আরেক সন্দেহভাজন আসামীকে কেরানীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করে লালমোহন থানা পুলিশ।

র‍্যাব জানিয়েছে, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হলেও অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১৬:০৭   ২৮০ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

Law News24.com News Archive

আর্কাইভ