দর্শনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন আটক

প্রথম পাতা » অপরাধ » দর্শনায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ জন আটক
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



---

মোঃ আব্দুল্লাহ হক,চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার দর্শনায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ২৬৩ পিস ইয়াবা ও এক পুরিয়া গাঁজাসহ মাহাবুব আলম পলাশ নামে একজনকে আটক করেছে।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে দর্শনা পৌরসভার মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটক পলাশ একই এলাকার মৃত বদরুল আলমের ছেলে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, দেশের বর্তমান প্রেক্ষাপটে জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত ১২টার দিকে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার মোহাম্মদপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ।

এসময় ২৬৩ পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, গাঁজা সেবনের কলকে, চারটি গাঁজা কাটার সরঞ্জাম ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ মাহাবুব আলম পলাশ নামে একজনকে গ্রেফতার করা হয়।

আসামি পলাশকে আইনি কার্যক্রম শেষে মাদকদ্রব্যসহ ভোর ৩টার দিকে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী আরও জানায়, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে

বাংলাদেশ সময়: ১৮:৪৯:৩২   ২৫৪ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ