রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাজাসহ দুজন গ্রেফতার

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ীতে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাজাসহ দুজন গ্রেফতার
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালিতে র‌্যাব-১০ এর অভিযানে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা মূল্যের ১৯ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে মাদক বহনে মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী হলো, মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার শোলমারী গ্রামের আব্দুল বারী এর ছেলে মোঃ তোফাজ্জল (৪৫) অন্যজন একই থানার দিঘীরপাড়া গ্রামের মোঃ রেজাউল ইসলাম এর ছেলে মোঃ রিজন (২১)।

শনিবার  (১৩সেপ্টেম্বর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানান।

জানা যায়, শনিবার রাত দুইটার দিকে  র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর মোড় রাজবাড়ী টু কুষ্টিয়া হাইওয়ে রাস্তার চেকপোস্ট স্থাপন করে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। ওইসময় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস তল্লাশি করে করে ১৯কেজি উদ্ধার করা হয়, সেই সাথে দুজনকে গ্রেফতারসহ মাইক্রোবাস জব্দ করা হয়।

আরোও জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের  তথ্যভিত্তিক গোপন অভিযান, পেশাদারিত্ব ও পরিকল্পনার ফলে বড় অপরাধচক্র ভাঙছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ নানা মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ী গ্রেফতারের মাধ্যমে র‌্যাব যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে নিরলস কাজ করছে।

বাংলাদেশ সময়: ১১:৪২:২১   ৩২০ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে আঘাত করল নবম শ্রেণির ছাত্র
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে ৯০ লক্ষ টাকার ৩০হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশের পাশে বসে ধূমপান করলেন স্বামী
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত
আশুলিয়ায় মেডিক্যাল কলেজের জমিতে আড়ত নির্মাণ, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক

Law News24.com News Archive

আর্কাইভ