রাজবাড়ী’র নুরা পাগলের মাজারে রাসেল হত্যার আসামী ৪ হাজার, গ্রেফতার ২

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ী’র নুরা পাগলের মাজারে রাসেল হত্যার আসামী ৪ হাজার, গ্রেফতার ২
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে  নুরা পাগলের মাজারে  রাসেল মোল্লা (২৮) নিহতের ঘটনায় ৩৫০০ থেকে ৪০০০ জনকে অজ্ঞাত নামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।   আব্দুল লাতিফ (৪২) ও মো. রঞ্জু (৪০) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৯সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরিফ আল রাজিব।

সোমবার রাতে নিহত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫০০ থেকে ৪০০০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে।

নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের আজাদ মোল্লার ছেলে।

নিহত রাসেল এর বাবা জানান, নুরা পাগলের ভক্ত ছিল রাসেল। শুক্রবার মাজারে হামলা-ভাঙচুরের সময় রাসেলের ওপর ১৫ থেকে ২০ জন কুপিয়ে পিটিয়ে হত্যা করে, অন্যান্যদের ( বাদির ভাতিজি ও বাদির ছোট ছেলে ) বিভিন্নভাবে আঘাত করে গুরুতর জখম করে। এছাড়াও  ৩০০থেকে ৪০০ জন আসামি মাজারে অবস্থানরত ভক্তদের পিটিয়ে-কুপিয়ে জখম করে, এ সময় অজ্ঞাতনামা আসামিরা দরবার শরীফের ভিতরে ও বাইরে থাকা বিভিন্ন জিনিসপত্র লুটপাটসহ দরবার শরীফের স্থাপনায় অগ্নিসংযোগ করে, নগদ টাকা, স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, গোয়ালন্দ থানায় নিহত রাসেল হত্যার দায়ের একটি মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১১:৪৩   ২০৪ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ