র‌্যাব-১০ এর অভিযানে রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম পাতা » অপরাধ » র‌্যাব-১০ এর অভিযানে রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
বুধবার, ২৭ আগস্ট ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ র‌্যাব-১০ এর অভিযানে রাজবাড়ীর গোয়ালন্দে

একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬আগস্ট) রাত তিনটার দিকে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর  গোয়ালন্দ উপজেলার কাউলজানিতে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে।

ওইসময় কাউলজানি গ্রামের মৃত রুস্তম আলী শেখ এর ছেলে মোঃ শহিদ শেখ (৫৮) এর বসতঘরের সামনে খড়কুটোর স্তুপ তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি  উদ্ধার করা হয়।


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানান।


উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তাৎক্ষণিকভাবে আলামত হিসেবে জব্দ করা সেই সাথে  পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়।


র‌্যাব-১০ সব সময়ই সন্ত্রাস ও অপরাধ দমনে সচেষ্ট রয়েছে এবং জননিরাপত্তা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান তারই একটি অংশ, যা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা রেখেছে।

বাংলাদেশ সময়: ১০:২৭:৪৯   ৩৪৩ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ