বাড্ডা থেকে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

প্রথম পাতা » শিরোনাম » বাড্ডা থেকে ১০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



 

বাড্ডা থেকে  ১০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর বাড্ডা থেকে ১০০০ পিস ইয়াবাসহ মো. আব্দুল্লাহ নামে একজনকে গ্রেফতার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। শনিবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড্ডার প্রগতি স্মরণী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (০৩ সেপ্টেম্বর) সকালে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. আব্দুল্লাহ কক্সবাজার সদরের মৃত আনু মিয়ার পুত্র।

সুব্রত সরকার শুভ জানান, বাড্ডার প্রগতি সরণি এলাকা থেকে ১০০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের ঈদগাহ এলাকার মাদক কারবারি গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আব্দুল্লাহ কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করতেন। তাকে সংশ্লিষ্ট থানায় মামলার পর হস্তান্তর করা হয়েছে। তিনি স্বীকার করেছেন দীর্ঘ দিন থেকে এ কাজ করছিলেন। কিন্তু শনিবার কক্সবাজার থেকে ইয়াবা এনেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:১৮:৪৬   ৩১৮ বার পঠিত   #  #  #




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ