রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বুড়ো গ্রেপ্তার

প্রথম পাতা » সারাদেশ » রাজবাড়ীর পাংশায় আওয়ামী লীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান বুড়ো গ্রেপ্তার
বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ  রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর থানা এলাকা  থেকে আত্নগোপনে থাকা পাংশা উপজেলার সাবেক  চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান গ্রেপ্তার এর বিষয়টি নিশ্চিত করেছেন

জানা যায়,সাবেক এই চেয়ারম্যান এর বিরুদ্ধে পাংশা থানায় একটি মামলা রয়েছে।

তিনি দীর্ঘদিন আত্মগোপনে থাকাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৫:২৮   ২৪৬ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ