ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » সারাদেশ » ভোলার লালমোহনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫



---

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে লালমোহন উপজেলা  অডিটোরিয়ামে লালমোহন উপজেলা  ও পৌরসভা  স্বেচ্ছাসেবক দলের অায়োজনে এ কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মো. মনির আলম চৌধুরী।

কর্মীসভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর যারা হামলা,মামলা,গুম, অত্যাচারের মধ্যে জীবন বিপন্ন করে দলের জন্য কাজ করেছেন আগামি নেতৃত্বে তারাই আসবেন।

নিষ্ঠা, সততা ও শৃঙ্খলার মধ্যে আগামি জাতীয় সংসদ নির্বাচনে নিরলসভাবে কাজ করার জন্য নেতকর্মীদের প্রতি আহবান জানান।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে ও  সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের  অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হিরা , সদস্য শাহ্ মো. শাহিন সাজী,লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল , পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েলসহ   জেলা, উপজেলা,  পৌরসভা ও ইউনিয়ন  স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯:৩৯:১৫   ২২৭ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ