ভোলার লালমোহনে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » সারাদেশ » ভোলার লালমোহনে বিএনপির বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



---

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলার অবনতি, হত্যা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মব ও গুজব সৃষ্টির প্রতিবাদে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মো.শফিকুল ইসলাম বাবুল।

এসময় তিনি বলেন, এদেশ খালেদা জিয়ার এদেশ তারেক জিয়ার। যারা খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছেন তাদের বিরুদ্ধে বিএনপি একতাবদ্ধ হয়ে প্রতিবাদ করলে পালাবার যায়গা খুঁজে পাবেন না।  লালমোহন-তজুমদ্দিনের মাটি মেজর হাফিজের ঘাটি। এখানে কেউ ষড়যন্ত্র করলে তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেয়া হবে।

এসময় অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন,  পৌর বিএনপির সদস্য সচিব জাকির ইমরান, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বাবুল পাটওয়ারী, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক  ফজলে রাব্বি নাফিজ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অামজাদ খান জুলহাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের  বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৪:৫০:৪২   ২২৫ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ