নতুন যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত ইরান: খামেনি

প্রথম পাতা » আন্তর্জাতিক » নতুন যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত ইরান: খামেনি
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫



নতুন যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত ইরান: খামেনি

নতুন করে হামলা হলে তার কঠিন জবাব দিতে প্রস্তুত ইরান। রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক বক্তব্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরান-ইসরাইলের ১২ দিনের যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, সেসময় যে হামলা হয়েছে তার চেয়েও বড় পরিসরে হামলা করতে সক্ষম তেহরান। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ইসরাইলকে যুক্তরাষ্ট্রের পোষা কুকুর উল্লেখ করে খামেনি বলেন, আমাদের জাতি যুক্তরাষ্ট্র ও তাদের পোষা কুকুর ইহুদিবাদী ইসরাইলকে মোকাবিলায় বেশ প্রশংসনীয় হয়েছে।

গত মাসে ইরানের বিভিন্ন পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ এনে তেহরানে হামলা চালায় তারা। এই পরমাণু কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে করা হচ্ছে দাবি করার পরও হামলা চালানো হয়েছে।

তবে এর শক্ত পাল্টা জবাব দিয়েছে ইরান। তারা ইসরাইলে স্মরণকালের ভয়াবহ হামলা চালিয়েছে। পাশাপাশি কাতারে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা চালায় তেহরান। খামেনি বলেছেন, কাতারের আল উদেইদ ঘাঁটিতে যে হামলা হয়েছে তার চেয়েও বড় হামলার ক্ষমতা রাখে ইরান। খামেনি বলেন, আমরা কূটনৈতিক বা সামরিক ক্ষেত্রে সবসময় পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই প্রবেশ করি, দুর্বলতা থেকে নয়। তিনি কূটনীতিকদের নির্দেশনা অনুসরণ করে জোরদারভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

বাংলাদেশ সময়: ১১:১৯:৫০   ১৭১ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ