১৫ বছর পালিয়ে থাকার পর ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » শিরোনাম » ১৫ বছর পালিয়ে থাকার পর ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বুধবার, ২২ নভেম্বর ২০২৩



 ---

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত মো.বাবু আলী প্রামাণিক দীর্ঘ ১৫ বছর ধরে পালিয়ে থাকার পর অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

সোমবার রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বালিয়াকান্দি থানা পুলিশ।

মঙ্গলবার (২১ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাবু আলী প্রামাণিক পাংশা উপজেলার ঢেকিপাড়া গ্রামের আকবর প্রামাণিকের ছেলে।

জানা গেছে, ২০০৫ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পাংশা উপজেলার ঢেকিপাড়া গ্রামের এক গৃহবধূকে নিজ বাড়িতে ধর্ষণ করে বাবু আলী প্রামাণিক। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার বিচারকার্য শেষে আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালত ২০০৭ সালের অক্টোবরের ৭ তারিখে ধর্ষণের দায়ে আসামি বাবু আলী প্রামাণিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এ রায়ের পর থেকেই আসামি বাবু পলাতক ছিলেন।

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দীর্ঘ ১৫ বছর পলাতক থাকা ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবু আলী প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৫১:২২   ২৮১ বার পঠিত  




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ