যুদ্ধবিরতির আলোচনায় প্রস্তুত হামাস

প্রথম পাতা » আন্তর্জাতিক » যুদ্ধবিরতির আলোচনায় প্রস্তুত হামাস
শনিবার, ৫ জুলাই ২০২৫



যুদ্ধবিরতির আলোচনায় প্রস্তুত হামাস

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত। হামাস মিত্র ইসলামিক জিহাদ বলেছে, তারা গাজায় ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার পরিকল্পনাকে সমর্থন করে। তবে এই প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি হবে এমন নিশ্চয়তা দাবি করেছে তারা। সোমবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফরের আগে এবং অন্য ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে পরামর্শ করার পর ওই ঘোষণা আসে।

এদিকে যুদ্ধ বন্ধে জোর দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধবিরতিতে হামাসের ইতিবাচক মনোভাব একটি ভালো দিক। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে। অন্যদিকে  শুক্রবার মধ্যরাত থেকে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৮ ফিলিস্তিনি। এছাড়া গাজার শহরের জেইতুন এলাকায় আল-শাফি স্কুলে হামলা চালিয়েছে দখলদাররা। এতে নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন। আহত অনেকে। গাজার মধ্যাঞ্চলের মাগাজি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে তেল আবিব। এতে নিহত কমপক্ষে ২ ফিলিস্তিনি। গাজা যুদ্ধে ২০২৩ সাল থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫৭ হাজার ২৬৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন।সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৭:৫০:২১   ১৭৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ