নেতানিয়াহু সরকারের আমলে পশ্চিম তীরে ইহুদি বসতি বেড়েছে ৪০ শতাংশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » নেতানিয়াহু সরকারের আমলে পশ্চিম তীরে ইহুদি বসতি বেড়েছে ৪০ শতাংশ
শনিবার, ৫ জুলাই ২০২৫



নেতানিয়াহু সরকারের আমলে পশ্চিম তীরে ইহুদি বসতি বেড়েছে ৪০ শতাংশ

ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সময়ে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইসরাইলি সংবাদ সম্প্রচার মাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ২০২২ সালে নেতানিয়াহু সরকার গঠনের পর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়েছে, পশ্চিম তীরে বসতি স্থাপনের সংখ্যা ১২৮ থেকে বেড়ে ১৭৮ এ দাঁড়িয়েছে। যা আগের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সম্প্রতি নেতানিয়াহুর লিকুদ পার্টির ১৪ জন মন্ত্রী ও নেসেট স্পিকার আমির ওহানা অধিকৃত অঞ্চলটি আরও বাড়ানোর প্রস্তাব দিয়ে একটি চিঠি দিয়েছেন। ইসরাইলি কট্টরপন্থি নেতা মেইর দিউৎশ বলেছেন, এর আগে কোনো সরকার বসতি স্থাপনের বিষয়ে এত উৎসাহ দেয়নি। বর্তমান সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫০ টি নতুন বসতি স্থাপনের ঘোষণা দেয়া হয়েছে। গবেষণা প্রতিবেদন অনুযায়ী, এর মধ্যে ১৯টি বসতি ইতিমধ্যে বিদ্যমান, সাতটি চারণভূমি, ১৪টি মহল্লা এবং সাতটি কাগজে কলমে আছে। ২০২৪ সালের শেষ নাগাদ অবৈধ বসতি স্থাপনের সংখ্যা ২১৪ তে পৌঁছেছে। এর মধ্যে ৬৬টি গাজা যুদ্ধে ইসরাইলি গণহত্যার সময় প্রতিষ্ঠিত হয়। চ্যানেলটির তথ্য অনুযায়ী, ৪১ হাজার ৭০৯টি নতুন বাড়ির অনুমোদন দেয়া হয়েছে। যা নেতানিয়াহু সরকারের আগের ছয় বছরের সংখ্যার চেয়ে অনেক বেশি। বলা হয়েছে, ২০১৩-২০২৩ পর্যন্ত অবৈধ বসতি স্থাপনকারীর সংখ্যা ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ লাখ ৭৪ হাজার থেকে ৫ লাখ ১৭ হাজারে পৌঁছেছে। কয়েক ডজন নতুন বসতি স্থাপনের পাশাপাশি পশ্চিম তীরে বিদ্যমান বসতিগুলোতে নির্মাণ কাজ গত আড়াই বছরে রেকর্ড ভেঙেছে।

বাংলাদেশ সময়: ১৭:৫০:৪৯   ১৯৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ