ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি আড়াই শতাধিক, নেই মৃত্যু

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি আড়াই শতাধিক, নেই মৃত্যু
বুধবার, ১১ জুন ২০২৫



ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি আড়াই শতাধিক, নেই মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮ জন। তবে এই সময়ে কারও মৃত্যু হয়নি।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩০৩ জন।

হাসপাতালে ভর্তি হওয়া ২৮৮ জনের মধ্যে বরিশাল বিভাগে ২৬১ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, ঢাকা বিভাগে একজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন ও রাজশাহী বিভাগে একজন।

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের।

বাংলাদেশ সময়: ২৩:৫১:১৫   ২১৫ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ
কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
মেসির সামনে তিন লক্ষ্য, ইতিহাস গড়ার হাতছানি
নেত্রকোনায় নিখোঁজ সাবেক সেনাসদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ