মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক রূপা-শাকিল

প্রথম পাতা » প্রধান সংবাদ » মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক রূপা-শাকিল
বুধবার, ১১ জুন ২০২৫



মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক রূপা-শাকিল

মায়ের জানাজায় অংশ নিতে সাংবাদিক শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রূপাকে প্যারোলে মুক্তি দেয়া হয়েছে।

বুধবার (১১ জুন) সন্ধ্যা ৬টার দিকে এই দম্পতিকে ময়মনসিংহে রূপার মা হোসনে আরা বেগমের জানাজায় যোগ দেয়ার জন্য সাময়িক মুক্তি দেয়া হয়। আনুষ্ঠানিকতা শেষে তাদের কারা কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা হবে।

একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তার স্ত্রী সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন।

উল্লেখ্য, গত ২১ আগস্ট এই দু’জনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৫০:১২   ২৭৭৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশে স্বর্ণের দাম বাড়ল
জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুরু আজ
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যকে ঢাকার আহ্বান
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
কাল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!

Law News24.com News Archive

আর্কাইভ