সাবেক মন্ত্রী মায়া ও পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রথম পাতা » জাতীয় » সাবেক মন্ত্রী মায়া ও পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫



সাবেক মন্ত্রী মায়া ও পরিবারের ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তার স্ত্রী পারভীন চৌধুরী, ছেলে রাশেদুল ইসলামের নামে থাকা ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, এসব হিসাবের মধ্যে মায়ার নামে ১৬টি, পারভীনের ৩৬টি এবং রাশেদুলের ২৯টি ব্যাংক হিসাব রয়েছে।

দুদকের তরফে সংস্থার উপপরিচালক মোজাম্মিল হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ অভিযোগের অনুসন্ধান চলাকালে অর্থ স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। তা ঠেকাতে ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা দরকার।

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ২৩:২৬:২৩   ১৩২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


আইনি সেবা সহজ করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার রাষ্ট্র সবার: চিফ হুইপ
সৌদি আরবের রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
দুই বছর পর নতুন প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনার পেল তথ্য কমিশন
শাহ আমানত বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ
জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে: অর্থমন্ত্রী
বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ
নতুন ভোটার হতে আবেদন করতে লাগবে যেসব কাগজপত্র
খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব

Law News24.com News Archive

আর্কাইভ