ঈদ ফেরত যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীতে সেনা অভিযান

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈদ ফেরত যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীতে সেনা অভিযান
বুধবার, ১১ জুন ২০২৫



ঈদ ফেরত যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে রাজধানীতে সেনা অভিযান

ঈদ শেষে ঢাকায় ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধে রাজধানীর আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়েছে উত্তরা আর্মি ক্যাম্প।

বুধবার (১১ জুন) বিকেলে ঢাকার বাইরের বিভিন্ন রুট থেকে আসা দূরপাল্লার বাসগুলোতে টিকিট দেখে তল্লাশি চালায় সেনাবাহিনী।

অভিযোগ ছিল, যাত্রীদের কাছ থেকে অনেক বাস কর্তৃপক্ষই বাড়তি ভাড়া আদায় করছে। অভিযোগের প্রমাণ মেলায় আল বারাকা, বংসাই এক্সপ্রেস, ইসলাম, লাল সবুজসহ বেশ কয়েকটি পরিবহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়। পাশাপাশি জব্দ করা হয় বাসগুলোর লাইসেন্সসহ বিভিন্ন কাগজপত্র।

আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড হতে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের জন্য গ্রামীণ ট্রাভেলস, শাহ ফতেহ আলী পরিবহন এবং জেনিন পরিবহনকে আটক করা হয়। পাশাপাশি সেনাবাহিনীর তত্ত্বাবধানে মোট ২৯ হাজার ৭০০ টাকা যাত্রীদের ফেরত দেয়া হয়।

উল্লেখ্য, ঈদ যাত্রার আগে থেকেই সেনাবাহিনীর এ ধরনের অভিযান শুরু হয়। অতিরিক্ত ভাড়া আদায় রোধে এবং যাত্রীদের সুন্দরভাবে যাতায়াত নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

বাংলাদেশ সময়: ২৩:৫২:৪৩   ৩৯৪ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
কালাইয়ে কিডনি বেচাকেনা কালাইয়ে কিডনি বেচাকেনা: বিচার না হওয়ায় জামিনে বেরিয়ে ফের অপরাধে জড়াচ্ছেন আসামিরা
অসহায় পরিবারের ১১৩ জন মেয়ের বিয়ে দিলেন ব্যবসায়ী রুহুল আমিন
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ
কুষ্টিয়ায় এনসিপি নেতার ওপর হামলা, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
মেসির সামনে তিন লক্ষ্য, ইতিহাস গড়ার হাতছানি

Law News24.com News Archive

আর্কাইভ