চেক জালিয়াতি ও অর্থ আত্মসাতসহ একাধিক মামলায় বরগুনায় পৌর কাউন্সিলর গ্রেফতার

প্রথম পাতা » শিরোনাম » চেক জালিয়াতি ও অর্থ আত্মসাতসহ একাধিক মামলায় বরগুনায় পৌর কাউন্সিলর গ্রেফতার
রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩



 বরগুনায় পৌর কাউন্সিলর নয়ন দাস

বরগুনার বেতাগীতে চেক জালিয়াতি ও অর্থ আত্মসাতসহ একাধিক মামলায় পৌর কাউন্সিলর নয়ন দাসকে আটক করেছে পুলিশ। শনিবার (২ সেপ্টেম্বর) বেতাগীর কলেজ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।

ওসি জানান, কাউন্সিলর নয়ন বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। স্বপন নামে এক ব্যক্তির কাছ থেকে ভুয়া চেক দিয়ে গরু কেনেন। পরে টাকা বুঝে না পেয়ে চেক জালিয়াতির মামলা করেন স্বপন।

অভিযোগকারী স্বপন বলেন, নয়ন দাস টাকা দেওয়ার কথা বলে আমার কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা বাজারমূল্যের দুটি গরু কেনেন। তবে তিনি নগদ না দিয়ে ৪টি ব্যাংক চেক দেন। যা ছিল ভুয়া।

ওসি বলেন, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। কিন্তু তিনি পালিয়ে থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০:৩৬:৫৬   ২৯১ বার পঠিত   #  #




শিরোনাম’র আরও খবর


ভোলার লালমোহনে ইয়াবা সহ আটক-১
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি ইসলামী আন্দোলনের
লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
চুয়াডাঙ্গায় নকল সার বিক্রি: কামরুল ট্রেডার্সকে এক লাখ টাকা জরিমানা
রাজবাড়ীতে ডিবি’র অভিযানে একাধিক মামলার আসামি গ্রেফতার
বিতর্কিত নুরা পাগলের কবর নিয়ে রাজবাড়ীতে জেলা ইমান-আকিদা রক্ষা কমিটির সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে রোগীকে লাথি মারলেন জরুরি বিভাগের চিকিৎসক!
বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ র‍্যালি
রাজবাড়ীর গোয়ালন্দে র‌্যাবের অভিযানে ক্লুলেস গৃহবধূ হত্যার আসামী গ্রেপ্তার
রাজবাড়ী’র ডিসি ও এসপি’র সাথে জেলা পুজা উদযাপন ফ্রন্ট এর মতবিনিময়

Law News24.com News Archive

আর্কাইভ