দারুসসালামে ঈদের দিন ধর্ষণের শিকার কিশোরী

প্রথম পাতা » অপরাধ » দারুসসালামে ঈদের দিন ধর্ষণের শিকার কিশোরী
বুধবার, ২ এপ্রিল ২০২৫



দারুসসালামে ঈদের দিন ধর্ষণের শিকার কিশোরী

রাজধানীর দারুসসালাম এলাকার একটি আবাসিক হোটেলে এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়েছে। সোমবার ঈদের দিনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দারুসসালাম থানার ওসি রকিব উল হাসান গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে। ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।

ভুক্তভোগী কিশোরীর বাবা জানান, শাহ আলী এলাকায় থাকে মেয়েটি। সে একটি পোশাক কারখানায় কাজ করে। সোমবার দুপুরে অভিযুক্ত যুবক তার বোনের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে কিশোরীকে নিয়ে যায়। পরে কৌশলে তাকে গাবতলীর একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। বাসায় ফিরে মেয়েটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। তখন তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, ধর্ষণে অভিযুক্ত যুবকের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল।

বাংলাদেশ সময়: ২১:২২:৪০   ৩৭৩ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


রাজবাড়ীর গোয়ালন্দে এসআরবি-১০ এর অভিযানে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককলেটসহ একজন গ্রেফতার
৯৫০ বোতল ফেনসিডিল মামলায় আশরাফের ১০ বছরের কারাদণ্ড
রাজবাড়ী কাপড় বাজারের নারী উদ্যোক্তার উপর হামলা ও শ্লীলতাহানির ঘটনার ৩জন গ্রেফতার
কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা

Law News24.com News Archive

আর্কাইভ