৪ হাজার ৬১৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

প্রথম পাতা » জাতীয় » ৪ হাজার ৬১৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫



৪ হাজার ৬১৫ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

রাজনৈতিক প্রতিহিংসা বা অন্যান্য কারণে দলীয় নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের করা চার হাজার ৬১৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

এতে বলা হয়, আইন উপদেষ্টার সভাপতিত্বে রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সুপারিশের জন্য গঠিত কমিটি ছয়টি সভায় মোট চার হাজার ছয়শত পনেরটি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে।

এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (আইন ও শৃঙ্খলা) এবং যুগ্মসচিব (আইন) এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্ম-সচিব পর্যায়ের নিচে নয়)। কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখার উপসচিব/সিনিয়র সহকারী সচিব/সহকারী সচিব।

বাংলাদেশ সময়: ৪:৩২:৫৪   ২৯৪ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ
সাম্প্রদায়িক বিভাজনকারীদের পছন্দ করি না: রাষ্ট্রপতি
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার
সম্ভাবনার বায়ুবিদ্যুতে ধীরগতি
সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী মারা গেছেন
সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত
আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে

Law News24.com News Archive

আর্কাইভ