গুলশানে বাসায় তল্লাশির নামে ভাঙচুর লুটপাট, গ্রেফতার তিনজন কারাগারে

প্রথম পাতা » অপরাধ » গুলশানে বাসায় তল্লাশির নামে ভাঙচুর লুটপাট, গ্রেফতার তিনজন কারাগারে
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫



গুলশানে বাসায় তল্লাশির নামে ভাঙচুর লুটপাট, গ্রেফতার তিনজন কারাগারে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর রাজধানীর গুলশানের বাসায় ঢুকে তল্লাশির নামে তছনছ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গ্রেফতার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে তাদের জামিন ও রিমান্ড উভয় নামঞ্জুর করে এ আদেশ দেন।

আসামিরা হলেন- ভবনের সাবেক তত্ত্বাবধায়ক শাকিল আহমেদ, জুয়েল খন্দকার ও তার ছেলে শাকিল খন্দকার।

আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোক্তার এ তথ্য নিশ্চিত করেন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার উপ-পরিদর্শক মো. ফরিদ হোসেন তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন উভয় নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে গুলশান-২ নম্বর রোডের বাসায় ১৪ থেকে ১৫ জন বেআইনি জনতাবদ্ধভাবে উপস্থিত হয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে। বাসার দুজন লোককে মারধর করে কী কী আছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করে তারা। এ সময় আসামি শাকিল খন্দকার আলমারি ভেঙে একটি স্বর্ণের চেইন, আসামি জুয়েল খন্দকার একটি স্বর্ণের চেইন, আসামি শাকিল আহমেদ একটি স্বর্ণের পায়েল ও একটি হাতের আংটিসহ মোট ২ ভরি আট আনা স্বর্ণ নেন। এ ছাড়া অন্য আসামিরা আলমারি থেকে জিনিসপত্র ভাঙচুর করে মেঝেতে ফেলে দেয়। এ ঘটনায় বুধবার গুলশান থানায় মামলা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৃগুলশানের ওই বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, অস্ত্র ও আওয়ামী লীগের দোসরদের লুকিয়ে রাখা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে দরজা ভেঙে ‘তল্লাশির’ নামে ২০-২৫ জন লোক ঢুকে পড়ে। তল্লাশির অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা করে তারা। ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১২টায় ঘটনাস্থলে আসে গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসিসহ সেনাবাহিনীর সদস্যরা। সেখান থেকে তিনজনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা প্রক্রিয়াধীন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ একসময় বাসাটিতে কেয়ারটেকারের কাজ করতো। সে-ই মূলত জনতাকে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে তথ্য দিয়ে বাসাটিতে তল্লাশি চালানোর জন্য উসকানি দেয়।

বাংলাদেশ সময়: ৪:৩৫:০৯   ৩৩১ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যার ঘটনায় ৩ ভাড়াটিয়া খুনি গ্রেফতার
গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, গ্রেপ্তার ৩
অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ভয়ে জোবায়েদকে হত্যা, তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র
নিয়োগ বাণিজ্যের পর এবার ২০ লাখ টাকা আত্মসাৎ: আলমডাঙ্গার নিগার সিদ্দিক কলেজে লুটপাটের মহোৎসব!
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বার জব্দ, আটক ১
শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ৪ কোপ, চারটি আঙুল বিচ্ছিন্ন
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
চুয়াডাঙ্গায় সাবেক যুবদল নেতাকে কুপিয়ে জখম, এক হাতের কবজি বিচ্ছিন্ন
বরিশালে সাতটি শিয়াল পিটিয়ে হত্যায় জড়িতদের পরিচয় মিলেছে, মামলার প্রস্তুতি বন বিভাগের
১০ বছরে ছয়বার গ্রেপ্তার, তবুও বন্ধ হয়নি মাদক কারবার

Law News24.com News Archive

আর্কাইভ