ট্রাইব্যুনালের কাছে কী জানতে চাইল মার্কিন প্রতিনিধিদল, জানালেন চিফ প্রসিকিউটর

প্রথম পাতা » জাতীয় » ট্রাইব্যুনালের কাছে কী জানতে চাইল মার্কিন প্রতিনিধিদল, জানালেন চিফ প্রসিকিউটর
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫



ট্রাইব্যুনালের কাছে কী জানতে চাইল মার্কিন প্রতিনিধিদল, জানালেন চিফ প্রসিকিউটর

যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক রাইট টু ফ্রিডমের প্রতিনিধিরা জুলাই-আগস্টে গণহত্যা, ১৫ বছরে গুম-খুন এবং ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বুধবার তার সঙ্গে সাক্ষাৎ করতে এসে মার্কিন প্রতিনিধিরা এসব বিষয়ে জানতে চান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের তাজুল ইসলাম জানান, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও সাবেক মার্কিন কূটনীতিক জন ড্যানি লোভিসের নেতৃত্বাধীন প্রতিনিধিদল খোলামেলা কথা বলেছেন। মানবতাবিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে যতটা সম্ভব তাদের পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মার্কিন প্রতিনিধিরা প্রত্যাশা করেন বাংলাদেশ সরকারের উচিত এর সঠিক বিচার করা। যাতে ভবিষ্যতে এমন অপরাধ আর সংঘটিত না হয়।

পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করা কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ ১১ মার্চ : তাজুল ইসলাম জানান, আকরাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ট্রাইব্যুনালের কাছে আমরা একদিনের অনুমতি চেয়েছি। ১১ মার্চ তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বুধবার ট্রাইব্যুনালে পাঁচ পুলিশ সদস্যকে হাজিরের পর সাংবাদিকদের তিনি বলেন, গাজীপুরের কোনাবাড়ীতে ৫ আগস্ট হত্যাকাণ্ড ঘটেছে। একজন বিক্ষোভকারীকে ধরে নিয়ে পুলিশ নানাভাবে অত্যাচার করে। বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরে এবং রাস্তার মাঝখানে নিয়ে পেছন থেকে গুলি করে হত্যা করে। এরপর তাকে টেনে গলির মধ্যে ফেলা হয়। স্বজনরা জানেন না, তার লাশ কোথায়?

বাংলাদেশ সময়: ৪:৩৭:২৬   ২৭৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ